দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ডাম্প ট্রাকের চাপায় ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকচালক মামুন মিয়া (৪০)।
রোববার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কাঁচামালবোঝাই একটি ইজিবাইক শেরপুর সদরের সাতপাকিয়া কাঁচাবাজার থেকে মালামাল নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ডাম্প ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকচালক মামুন মিয়া ও যাত্রী ইমরুল কায়েস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। গুরুতর আহত মামুন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি আটক করে।
ইমরুলের সহকর্মীরা জানান, এক সপ্তাহ আগে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসে যোগ দেন। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।
যে আই